তবে এই ইউনিটের মধ্যে অবাণিজ্য বিভাগে ৯০টি আসনের বিপরীতে পাস করেছে মাত্র ১৯ জন। আগামী ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় তালিকা অনুযায়ি সাক্ষাৎকার শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
‘ডি’ ইউনিটে বাণিজ্য বিভাগে ৪৪০ সিটের বিপরীতে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে ৮৭২ জনকে। অবাণিজ্য বিভাগে ৯০ সিটের বিপরীতে মাত্র ১৯ জন পাস করায় শুধু তাদেরকেই ডাকা হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাক্ষাৎকারদাতাদের আগামী ১২ নভেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এছাড়া পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রটিও আনতে হবে।’
পরীক্ষা কমিটির সদস্য প্রফেসর আমজাদ হোসেন বলেন, ‘যারা ৪০ নম্বর পেয়েছে তাদেরকেই আমরা কেবল পাস করিয়েছি। অবাণিজ্য গ্রুপে মাত্র ১৯ জন পাস করেছে। এ বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা এখনো ঠিক করা হয়নি। প্রাথমিকভাবে উত্তীর্ণদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে, নম্বর কমিয়ে দিয়ে অবাণিজ্য গ্রুপ থেকেই নেওয়া হবে নাকি বাণিজ্য গ্রুপ থেকে এনে আসন পূর্ণ করা হবে।’
‘সাক্ষাৎকার গ্রহণের পর ভর্তিচ্ছুদের চূড়ান্ত তালিকা ও অপেক্ষমান তালিকা ১৭ নভেম্বর অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

No comments:
Post a Comment