City News

 পুঠিয়ায় দিনের বেলায় শিক্ষিকার ভ্যানেটি ব্যগি ছিনতাই



পুঠিয়ায় দিনের বেলায় আনজুমান আরা নামের এক সহকারী শিক্ষকের ভ্যানেটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

জানা যায়, শুক্রবার বিকেলে ঐ শিক্ষিকা উপজেলার তাহেরপুর ইউআরসি ট্রেনিং সেন্টার থেকে তিনদিনের ট্রেনিং শেষে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া কৃষ্ণপুর হিন্দুপাড়া ঢালানের কাছে পৌছা মাত্রই তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে ছোঁ মেরে তার কাছে থাকা ভ্যানেটি ব্যাগটি ছিনতাই করে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সে সময় শিক্ষিকার ভ্যানেটি ব্যাগে তার তিন দিনে টেনিং-এর প্রায় দুই হাজার টাকাসহ একটি মোবাইল ফোন ও কিছু প্রেয়োজনীয় কাগজ পত্র ছিল বলে তিনি জানান।

No comments:

Post a Comment